
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টা খেত থেকে মাহবুবুর রহমান আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। ১৩ এপ্রিল রবিবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশে একটি ভুট্টা খেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই সবজি ব্যবসায়ী আনন্দ পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানা যায়, আনন্দ একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ভাড়া থাকতেন। গত ১১ এপ্রিল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার সকালে শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশের ভুট্টা খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে লাশটি নিখোঁজ আনন্দের বলে শনাক্ত করে তার পরিবার।
নিহতের জেঠাতো ভাই মো. আনিসুল বলেন, শুক্রবার রাত থেকে হঠাৎ আনন্দর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তার লাশ পাওয়া গেল। আমরা তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার চাই।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম বলেন, লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...