নবীনগরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলে ২ যুবকের

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল(১৮)। উজ্জ্বল তার নানার বাড়িতে থাকতেন৷

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে নবীনগর-রাধিকা সড়কে সিএনজি ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনা স্থলে উজ্জ্বল মারা যায়। স্থানীয়রা গুরতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নবীনগর হাসপাতালে ও আরো একজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মারা গেছে।