
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ(মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের সুষ্টু তদন্তের মাধ্যমে মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,নিহত ইকবালের শশুড় জনাব আলী,মো: রুমন আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,মোশাহিদ আলী,মো: ফজল মিয়া,আব্দুস সোবহান,নজরুল,কবির উদ্দিন,শফিকুল ইসলাম সুফি,সৈয়দ তারেক আহমদ,ও আয়েশা বেগম প্রমুখ।
এসময় বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে(ইকবালের স্ত্রীকে) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ী কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...