
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।
শ্রমিক নেতা রাজু আহমেদ মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন । এসময় বক্তব্য রাখেন মোটর শ্রমীক মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, ধলু জয়নাল আবেদিনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা যেমন, মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা দেওয়া হচ্ছে না ।
বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসময় অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন শ্রমীক নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...