
নওগাঁ সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ( ১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যলায় নওগাঁর উপ-সহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা এই অভিযান পরিচালনা করেন।
দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সেবা গ্রহীতারা। সেই সাথে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
নওগাঁর ধামুইরহাট উপজেলা থেকে দলিল রেজিস্ট্রি করতে আসা আব্দুস সালাম বলেন, এই অফিস গুলোতে টাকা ছাড়া কোন কাজ হয়না। টাকা দিলে কাজ হয় নাহলে ওইভাবে থেকে যায়।দুদক যদি এমন অভিযান সপ্তাহে একবার করে পরিচালনা করে তাহলে আমরা সকলেই উপকৃত হবো।
নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের যে মূল্য নির্ধারন করা থাকে তার সঠিক কোন তথ্য পাওয়া যায়না। খরচ অনুযায়ী টাকার ভাউচারও সঠিকভাবে পাওয়া যায়না। তাই অফিসগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।
অভিযানের বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রিতা বলেন, সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের যোগসাজশে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
এমন কয়েকটি অভিযোগের প্রেক্ষিতেই এই অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে।
এ বিষয়ে নওগাঁ সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, দুদক কিছু অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোন কিছুই দেখাতে পারেন নাই। সুনির্দিষ্ট ভাবে কোন কিছু দেখাতে পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...