
নওগাঁয় জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
সভায় নিত্যপণ্যের বাজার দরের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এসময় বক্তারা বাজার দর নিয়ন্ত্রন, খাদ্য পণ্যের উৎপাদনের কারখানা সমূহে তদারকি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় ও নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহমেদ ও বিভিন্নজন বক্তব্য প্রদান করেন।
এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শফিক ছোটন, বাসদ নেতা জয়নুল আবেদিন মুকুল, সমাজকর্মী নাইস পারভীনসহ ব্যবসায়ী, ভোক্তা, সাংস্কৃতিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ছাত্র প্রতিনিধিরা।
বক্তারা বলেন, শুধু ভোক্তা অধিদপ্তর সব সময় বাজার তদারকি বা জরিমানা করলেই হবে না বরং ভোক্তাদেরকেও সব সময় সচেতন থাকতে হবে। কোন পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে।
এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের। যেখানে থেকে শাক-সবজি বা খাদ্য শস্য বাজারজাত হয়ে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...