
হ্নীলা একাডেমীর ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক,শিক্ষা ও ক্রীড়া বান্ধব সংগঠন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুর্ব সিকদার পাড়া এক ঝাঁক তরুণ ও যুবকদের প্রতিষ্ঠান হ্নীলা একাডেমির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ (বুধবার) বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার মাঠে হ্নীলা একাডেমীর ইফতার ও ‘নির্যাতিত মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও রমযানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ দল্লা।
প্রধান আলোচক ছিলেন চকরিয়া বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আহমদ তারেক। বিশেষ আলোচনা পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সোবহান।
বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান কানন। এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সভাপতি শফিউল আলম, শিক্ষক ফরিদুল আলম বিএসসি, জামাল সরওয়ার ও হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী ।
এছাড়া উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ, টেকনাফ উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং এলাকার রোজাদারগণ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ,জাতি ও ফিলিস্থিনের নিপীড়িত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...