কমলগঞ্জে অতর্কিত হামলা ও ঘরবাড়ী ভাংচুরের প্রতিবাদ সভা ও মানববন্ধন

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ , ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব শ্রীসূর্য্য গ্রামের মবশ্বিরর আলীর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাস ও ভাড়াটিয়া সন্তাদের মাধ্যমে মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আলেক মিয়ার পরিবারের উপর অতর্কিত হামলা ও ঘরবাড়ী ভাংচুর করার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) উপজেলার পতনঊষার ইউনিয়নের শরীষতলা এলাকার সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন

কমলগঞ্জ থানা শ্রমিক দলের সহ-সভাপতি কামাল আহমদ বলেন,সন্ত্রাসীদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হউক।

মাওঃ আব্দুল হান্নান–কাদের ছত্রছায়ায় এই সন্ত্রাসীরা জামিন গেল এবং দোষীরা কেন এখনও বাহিরে। আর আগামীতে যেন এরকম জনপ্রতিনি। নির্বাচন করা না হয়।

পতনউষার ইউনিয়ন যুবদল এর আহ্বায়ক খায়রুল ইসলাম, সন্ত্রাসীরা পূর্বেও ছাড় পায় নাই এবং আগামীতেও ছাড় পাবে না। প্রশাসনের কাছে দাবী অতি দ্রুত যেন সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।

যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, পতনউষার ইউনিয়নে এরকম ন্যাক্কারজনক ঘটনা অতীতে হয় নাই এবং একজন জন প্রতিনিধির মাধ্যমে কিভাবে নিরীহ জনগণের উপর হামলা করা হয় তা বোধগম্য নয়। এটার সুষ্ঠু বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ থানা শাখার সমন্বয়ক কামরুল ইসলাম খান ও ভূইয়া রাজন রাজা বলেন, এই নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকান্ড চাই না এবং অসহায় ও দরিদ্র মানুষের অধিকার বঞ্চিত হতে দেবো না। কমলগঞ্জ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জোর দাবি অতি দ্রুত সন্ত্রাসীনের যেন বিচার হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কারও ব্যক্তিগত নয়। এটা সকল জনগণের, এই সমাজের, এই দেশের, এই মাটির। যেখানেই অন্যায় সেখানেই আন্দোলন।

পতনউষার ইউনিয়ন এর সাবেক মেম্বার সাজিদ আলী বলেন, দীর্ঘ ৫০ বছর বয়সে এরকম সন্ত্রাসী হামলা দেখি নাই এবং এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধিরা এই অসহায় পরিবারদের খোঁজ খবর নেভিলাই। এই ঘটনার সাথে জড়িত সবার অতি দ্রুত বিচার চাই।

নিরীহ পরিবারের সদস্য মাও: আলেক মিয়া বলেন, যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের উপর, আমাদের মা বোনদের উপর অত্যাচার করেছে এবং বাড়ী ঘর ভাংচুর করেছে এবং টাকা পয়সা ও সোনা গয়না লোটপাট করেছে তাদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হয় এবং সকল জনগণ যেন আমাদের পাশে থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।

নিরীহ পরিবারের সদস্য মাওঃ লুৎফুর রহমান বলেন, আমরা বার বার এই মবশ্বির আলীর মাধ্যমে সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার। হয়েছি কিন্তু এর সুষ্ঠু বিচার পাই নাই। তাই আমার এই নিরীহ পরিবার যেন আর এই সন্ত্রাসীদের দ্বারা জুলুমের শিকার না হয় প্রশাসনের কাছে সঠিক বিচার চাই এব সকল জনগণ যেন আমি নিরীহের পাশে থাকেন এই আশা করি।

মানব বন্ধন কমিটি সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, মবশ্বির আলীর মাধ্যমে সন্ত্রাসীদের দ্বারা নিরীহ পরিবারদের যে ক্ষতি হয়েছে এর দায়ভার বহন করতে যবে এবং সন্ত্রাসীদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন আইয়ুব আলী, আব্দুল করিম, ছবিল মিয়া, আছাই মিয়া, নানু মিয়া, রুবেল মিয়া, শাহীন আহমদ, হুয়াইন আহমদ বদর, মিনার আহমদ, আব্দুল হামিদ (লুকিয়), মোস্তফা মিয়া, মসুদ মিয়া, সমুজ মিয়া, আব্দুল গফুর, আব্দুছ ছবুর, ইরন খান, আজির উদ্দিন সায়লন, মনাফ খান, রহমত আলী সহ এলাকার সর্বস্তরের জনগণ, প্রশাসন ও সাংবাদিক বৃন্দ।