
হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলায় মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের উপকারভোগীর মাঝে ২০২৩-২৪ দুই বছরে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম-এঁর সভাপতিত্বে উপকারভোগীর মাজে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য মতে, প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২২০ টাকা হারে ২৪ মাসের মোট ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। এ হিসেব মতে ইউনিয়নের ২৬৪ জন উপকারভোগীর মাঝে মোট ১৩ লাখ ৯৩ হাজার ৯২০ টাকা বিতরণ করা হয়েছে।
এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পাঠাকাটা ইউনিয়নের এজেন্ট ও নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশগন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২৬৪ জন ভিডব্লিউবি সুবিধাভোগী বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...