
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ নালিতাবাড়ি ও হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড( বিজিবি) গত দুই দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ছয়শত ৬৮ কেজি ভারতীয় জিরা ও ২১ হাজার ছয়শত পিস ভারতীয় ব্র্যান্ডের জিলেট ব্লেড আটক করেছে।
৭ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন নালিতাবাড়ির হাতিপাগার বিওপি’র বিজিবি নাকুগাঁও এলাকা থেকে ৫৮৩৫ কেজি জিরা, একই রাতে হালুয়াঘাটের সূর্যপুর বিওপি’র বিজিবি ডুমনিকুড়া, কাটাবাড়ী এলাকা থেকে ৮৩৩ কেজি জিরা, আইলাতলী বিওপি’র বিজিবি বুটিয়াপাড়া এলাকা থেকে ২১৬০০ পিস জিলেট ব্লেড আটক করেছে। চোরাকারবারিগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা ও ব্লেড পাচারের চেষ্টা করছিল।
এ সময় এই তিন বিওপি’র বিজিবি’র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব ভারতীয় জিরা, ব্লেড আটক করতে সক্ষম হয়।
অভিযানের সময় চোরাকারবারিগণ এসব ভারতীয় ফেলে সটকে পড়ে । বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।
আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা সীমান্ত রক্ষা ও চোরাচালান বন্ধে বদ্ধ পরিকর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...