
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ সরাইলপ পূর্ববিরোধের জেরে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের বড়বাড়ি বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত দুইজন হলেন বিশুতারা গ্রামের আজাদ আলী (৫৮) ও একই গ্রামের আমানত আলী (৬০)। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে কয়েক বছর থেকে আজাদ আলীর সঙ্গে তার সৎভাই ছায়েদ আলীর বিরোধ চলে আসছে।
এই বিরোধকে কেন্দ্র করে বড়বাড়ি বংশের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কিছুদিন পরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে আজাদ আলীর বাড়িতে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়। সকাল সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দা, বল্লম, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সরাইল-অরুয়াইল সড়কের ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে গুরুতর আহত হন আমানত আলীসহ অন্তত ৮ জন।আমানত আলীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...