
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৪-২-২৫)মঙ্গলবার দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সামনে বগডহর থেকে নবীনগর পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নবীনগর পূর্ব ইউনিয়ন,নবীনগর পৌরসভার বাসিন্দারা।
তিতাস নদীর উপর “বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু” এই শ্লোগানকে আয়োজিত এই মানববন্ধনে ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে নবীনগর পূর্ব ইউনিয়ন ও পৌরসভার জনগণ এই সেতুর জন্য দাবী জানিয়ে আসছে। এই সেতু নির্মাণ হলে নবীনগর পূর্ব ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং অর্থনৈতিক কার্মকান্ড বর্তমানে নদী পারাপার করতে জনগণকে নৌকা বা অন্যান্য ঝুঁকিপূর্ণ পদ্ধতি অবলম্বন করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের জন্য এটি অত্যন্ত কষ্টকর।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অভিযোগ করেন যে, একটি মহল (আহাম্মদ হাসপাতাল গং”) বলে অভিহিত করেছেন, তারা এই সেতু নির্মাণের বিরোধিতা করে ষড়যন্ত্র চালাচ্ছে।
নবীনগর সরকারি কলেজে সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু বলেন,এই ব্রীজ হয়ে নবীনগরের পৌরসভা পশ্চিম অঞ্চলের মানুষ বগডহয় হয়ে জেলা শহর ব্রাহ্মনবাড়ীয়া যেতে সহজ হবে। পূব ইউপিসহ পৌরসভার হাজারো হাজার মানুষের প্রানের দাবী মনে নেওয়া হোক।
সাবেক নবীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান বলেন,নবীনগরবাসি ২০ মিনিটের মধ্যে ব্রাহ্মনবাড়ীয়া যেতে পারবে।একটি স্বার্থান্বেষী মহল কৃষি জমি দখল করে আহমদ হাসপাতালের পাশ দিয়ে ব্যক্তি স্বার্থে ব্রীজ করতে চাচ্ছে।
মহিলা মেম্বার তাসলিমা বেগম বলেন,আমাদের দীর্ঘদিনের স্বপ্নের সেতু বাস্তবায়ন হোক। মানববন্ধনে আরোও উপস্হিত ছিল সাবেক মেম্বার মাইনউদ্দিন, মফিজ,বাচ্চু মিয়া,মোবারক হোসেন নবীনগর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বগডহর-নবীনগর সেতু নির্মাণের প্রকল্পটি বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুতএই প্রকল্পের কাজ শুরু করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...