ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি পুনর্মিলনী

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০০৪ সালে নিয়োগ প্রাপ্ত স্বাস্থ্য সহকারীদের ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্য সহকারীদের পুনর্মিলনী পালন করা হয়।

জানা যায়, সকাল ৯ টায় স্বাস্থ্য সহকারীদের একটি রেলি বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এক পর্যায়ে অনুষ্ঠানটির প্রথম অধিবেশনে স্বাস্থ্য সহকারীদের পরিচিত পর্ব, অনুভূতি ব্যক্ত ও নানান গঠনমূলক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী।

পরে দুপুরের খাবার বিরতির পর পুনর্মিলনীর দ্বিতীয় অধিবেশন বিকাল তিনটাই শুরু হয়।
দ্বিতীয় অধিবেশনের আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আক্তার হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নিজাম উদ্দিন, সদর উপজেলার ডাক্তার মোঃ মুস্তাফিজুর রহমান, বিজয়নগর উপজেলার ডাক্তার মোঃ সুমন ভুইয়া, আশুগঞ্জ উপজেলার ডাক্তার হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী যারা রয়েছেন সকলেই ভালো। আর যারা ভালো করতে পারছেন না আশা করব তারাও ভালো হয়ে যাবেন। তবে যতটুকু জানি বেশিরভাগ স্বাস্থ্যকর্মীরাই অনেকটাই একটিভ। একটিভ ভাবে যারা ভালো কাজ করে যাচ্ছে তাদের পাশে আমি আছি। স্বাস্থ্য বিভাগে যে সকল পুরস্কার বাংলাদেশের প্রধানগণ গ্রহণ করেছেন সেগুলো স্বাস্থ্যকর্মীদের কল্যাণে পাওয়া। আমি আশা করি স্বাস্থ্যকর্মীরা ন্যায়ের পথে থেকে অর্পণকৃত দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী রাকিব আহমেদ খান, তাসলিমা খন্দকার, আলী আকরাম খন্দকার, জসীম উদ্দীন প্রমুখ।

বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের শুভেচ্ছা স্মারক তুলে দেন স্বাস্থ্য সহকারীরা এবং স্বাস্থ্য সহকারীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। পরে এক রেফেল ড্র এর পুরস্কার বিতরণীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সালাউদ্দিন টিপু ও ইকবাল মাহমুদ মিশুক।