
দেশে গুমের শিকার হওয়া ভুক্তভোগী ও তাদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০০টি অভিযোগ দাখিল করেছেন। ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে এসব গুমের ঘটনা ঘটে বলে দাবি করা হয়। এসব ঘটনার শিকার ৯৫ জন এখনও পরিবারের কাছে ফেরত আসেনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংস্থাটি।
জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ ১০০টি অভিযোগ দাখিল করে। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনা।
এসব গুমের ঘটনায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে।
এসব তথ্য নিশ্চিত করেছেন, মায়ের ডাক সংগঠনের আইনজীবী শিশির মনির ও সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী