
ফরিদপুরের বোয়ালমারীতে দেড় কেজি গাঁজা সহ সোহেল কাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থা। আটককৃত সোহেল কাজী রতনদিয়া-চরদৈতরকাঠী গ্রামের মুছাক কাজীর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৮।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৮.০১.২৫) সকালে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠী গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সোহেল কাজীর ঘর তল্লাসী করে দেড় কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৯ জনের একটি টিম সোহেলের বাড়িতে যায়। পরে তার ঘর ঘেরাও করে তল্লাসী করে তার শয়ন কক্ষ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় সে পালাতে গেলে তাকে সঙ্গীয় ফোর্স আটক করতে সক্ষম হয়। মামলার কাজ শেষ করে আজই আসমীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বোয়ালমারী থানার ডিউটিরত কর্মকর্তা শফিকুল আলম বলেন, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংস্থা আদালতে প্রেরণ করেবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...