
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের শ্রীশ্রী সার্বজনীন অখণ্ড মাতৃ স্নানকুণ্ড মন্দির প্রাঙ্গণে ‘শ্রীশ্রী সার্বজনীন অখণ্ড মাতৃ স্নানকুণ্ড তীর্থ মেলা-২০২৫’ উপলক্ষে গীতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) দিনব্যাপী এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এবং বিশিষ্ট সমাজসেবক কমল বিকাশ ত্রিপুরা, ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তনয় ত্রিপুরা, স্থানীয় ওয়ার্ড মেম্বার স্বরল বিকাশ ত্রিপুরা এবং বলং হামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভি রঞ্জন ত্রিপুরা। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সমাজসেবক প্রশান্ত ত্রিপুরা।
তীর্থ মেলা উদযাপন কমিটির সভাপতি সানসাল ত্রিপুরা (সুনীল) এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএসএফ বিডি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, যেখানে তিনি এলাকার শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট এবং বিদ্যুতের সমস্যাগুলো তুলে ধরেন।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন বলং হামারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুকেন ত্রিপুরা (অমল)।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
মেলার অন্যান্য আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, আলোচনা সভা এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক সন্ধ্যা। পুরো আয়োজনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সম্প্রীতির প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...