সরাইলে অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পরিবেশগত ছাড়পত্র না থাকা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে শাহবাজপুর বড় ব্রিজের পশ্চিমে অবস্থিত (ভিআইবি ব্রিক্সে) ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জানুয়ারি) বারোটার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের পশ্চিমে অবস্থিত (ভিআইবি ব্রিক্সে) ইটভাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের ইন্সপেক্টর রাকিব হোসেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরাইল প্রশাসনের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে ভিআইবি ব্রিক্সের অভিযুক্ত প্রতিনিধি আব্দুর রহিম (২৮), পিতা: মো: আবুল হোসেনকে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্গণের দায়ে ১৪ ধারায় নগদ ১,০০,০০০/- জরিমানা করা হয়, অভিযুক্ত ব্যক্তি ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ি বিধি-বিধান অনসুরণ করে ভাটার প্রয়োজনীয় কাগজপত্রাদি হালনাগাদ করার মুছলেকা প্রদান করেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারফ হোসাইন বলেন, ইটভাটার আগুন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ইটভাটার মালিক আব্দুর রহিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো জানান, অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।