ভর্তির সুযোগ দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, অবরুদ্ধ ভিসি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন উত্তীর্ণ হতে না পারা চিকিৎসকরা।

আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হয়েছেন এমন দাবি করে তারা এবার বিশেষ বিবেচনায় ভর্তি হতে চান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে সিন্ডিকেট মিটিং চলাকালীন তাদের ঘেরাও করে বিএসএমএমইউয়ে কর্মরত এসব মেডিকেল অফিসাররা।