
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, আজকে একটি পিটিশনে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ ডিসেম্বর একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন।
আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, তাকে (পলক) জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে তিনি সে সময়ে মন্ত্রিসভার সদস্য হিসেবে ছাত্র-জনতার ওপর যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে জুনাইদ আহমেদ পলক এসব পরিকল্পনার বিষয়ে জানতেন। এসব পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সেই সময় তিনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে তিনি বিঘ্ন সৃষ্টি করেছেন। এসব বিষয় গোটা দুনিয়া থেকে আড়াল করা, অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এসব বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর কারণেই আমরা আদালতে আবেদন করেছিলাম, সেই প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...