শেরপুরে আপন জেঠাত ভাই সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে একই বাড়ি আপন জেঠা আঃ সালাম (৬৫) ও ছেলে রঞ্জু (২৮) গং কর্তৃক ওয়াসিম (২৫) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।

নিহত সেনা সদস্য ওয়াসিম একই বাড়ির হাসান ওরফে পেট্টুর ছেলে। নিহত পরিবারের সদ্স্যদের সাথে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসান পেট্টুর ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এর জের ধরে দীর্ঘদিন যাবত তাদের পেশী শক্তি জোরে হাসান ওরফে পেট্টুকে সঠিক ভাবে তার বাড়িতে বসবাস করতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করতো।

এদিকে গত তিনদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল (সিলেট সেনানীবাস) থেকে ছুটিতে বাড়িতে এসে শশুরবাড়ি শহরের পৌরসভার কসবা শিবোত্তর মহল্লায় অবস্থান করছিলেন।

আজ সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে তার নিজ বাড়িতে যাওয়ার সময় চরশেরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আসা মাত্রই তার আপন জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় অতর্কিত ভাবে কোপ দেয়। পরে গুরুত আহত ওয়াসিমকে তাৎক্ষণিক স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জুবাইদুল আলাম বলেন এই হত্যা ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক রহমান সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট তৈরি করেছে।

এঘটনায় শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজান ভূইয়া বলেন এ ঘটনায় জড়িত সন্দেহজনক ভাবে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন এটা যেহেতু একটি হত্যাকাণ্ড তাই তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য জেলার যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।