
সম্রাট হোসাইনঃ- আজ “বিশ্ব মানবাধিকার দিবস”। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশের মানবাধিকার সংগঠনগুলো মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।
যথাযথ ভাবে দিবসটি পালন উপলক্ষে আজ ১০ ডিসেম্বর বেনাপোল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল এক মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে। কলেজ সম্মুখে অনুষ্ঠিত ঐ মানববন্ধনে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এতে নেতৃত্ব দেন যশোর জেলার শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন এবং পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ।

মানবাধিকার প্রশ্নে প্রস্তাবনা রেখে নেতৃদ্বয় বলেন,
“জাতীয় মানবাধিকার কমিশনকে একটি গণমুখী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে নিয়মিত গণশুনানি আয়োজন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও প্রতিবেদন দাখিল, বিভিন্ন সম্প্রদায়ের মানবাধিকার বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষকে সুপারিশ প্রেরণ, মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিকল্পে বিভিন্ন জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভার আয়োজন, শিশু ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে।
মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার পথ সুগম করতে জাতীয় মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষভাবে কার্যকর অবদান রাখবে-এটিই আজকের প্রত্যাশা”।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...