নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
প্রতিকী ছবি

নওগাঁর মান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন রং মিস্ত্রীর নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তিনজন পেশায় রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তারা কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলো।

এসময় ঘটনাস্থলে পৌঁছালে দ্রতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জাহিদুল ও নুর আলমকে গুরুত আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তদেরও মৃত্যু হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরা দেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।