
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকরী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২ ডিসেম্বর) সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান ড. ইউনূস।
সার্কের মহাসচিবকে তিনি বলেন, সার্ক একটি বিস্মৃত শব্দ। আপনি যদি এটিকে পুনরুজ্জীবিত করতে পারেন তবে এটি পুরো অঞ্চলের মানুষের লাভ হবে। এ সময় সার্কের সেক্রেটারি জেনারেল সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
মহাসচিব প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। যার মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিশেষায়িত সংস্থা, জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসডিজি, আঞ্চলিক একীকরণ, শুল্ক সহযোগিতা ইত্যাদি।
তিনি বলেন, উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে কার্যকরী উদ্যোগগুলো গতি পাচ্ছে না। মহাসচিব সারওয়ার বলেন, আমাদের অনেক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।
ড. ইউনূস মহাসচিব সারওয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রফতানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার জন্য বলেন। অধ্যাপক ইউনূস জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান।
তিনি বলেন, সার্কের পুরো ধারণাটি হলো মানুষকে একত্রিত করা। এই সম্মেলনে সার্কের দরজা খোলার একটি উপায় হতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি চিকিৎসক নারীর
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি...
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব চায় বাংলাদেশ
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন তরিকুল ইসলাম-আবু...
দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন...
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা...
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু