সরাইলে’র যানজটে ভোগান্তিতে হাজারো মানুষ!প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ২ ডিসেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে যত্রতত্র রিকশা ও সিএনজি পার্কিং এবং অবৈধভাবে ফুটপাত দখলের ফলে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। মাঝেমাঝে প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে নানা উদ্যোগ নিলেও আসছে না সুফল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এ যানজট নিরশনে সবার সাথে আলোচনা করছে। এদিকে উপজেলা সদরের সকাল বাজারে একটি সিএনজি স্টেশন এবং সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে আরেকটি সিএনজির স্টেশন থাকা সত্ত্বেও বিকাল বাজারের বকুল তলা এবং উপজেলা পরিষদের প্রবেশ মুখে গড়ে তোলেছে অপরিকল্পিত সিএনজি স্টেশন, যার ফলে বাজারে তৈরি হয় দীর্ঘ যানজট।

এছাড়াও সকাল বাজার থেকে অন্নদা স্কুল মোড় পর্যন্ত অবৈধভাবে ফুটপাত দখলের ফলে ভোগান্তিতে পথচারীরা। ছোট্ট রাস্তায় ফুটপাত দখল যেনো পথচারীদের জন্যে মরার উপর খাঁড়ার ঘা এ পরিণত হয়েছে।

যানজটের বিষয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী রায়হান উদ্দিন বলেন, যানজট নিরসনে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়া প্রয়োজন। পাশাপাশি দুটি সিএনজি স্টেশন থাকা সত্ত্বেও বিকাল বাজারের বকুল তলা ও উপজেলা পরিষদের প্রবেশ মুখে যত্রতত্র সিএনজি পার্কিং করা অযৌক্তিক।

তাদের মনে রাখা উচিৎ এটা কোনো সিএনজি স্টেশন নয়। জনসাধারণের ভোগান্তি তৈরি করে তারা মনগড়া মতো চলবে এটা মানানসই নয়। বিকাল বাজারের ব্যবসায়ী পাভেল মিয়া বলেন, সরাইল বাজারের যানজট নিয়ে আমরা বিরক্ত, কিন্তু নিরুপায়।

সকাল ৮ টার পর থেকে রাত ১০ টা পর্যন্ত বিকাল বাজারে কোনো প্রকাশ মালামাল বহনকারী বড় ট্রাক বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মানছে না অনেকেই। এসব বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন। যানজট নিয়ে সরাইল আইন-শৃঙ্খলা সভায় বক্তারা আলোচনা করেন।

যানজট নিরেশন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশাররফ হোসাইন এ প্রতিনিধিকে বলেন, আমি সরাইলে যোগদান করেছি কয়েকদিন হয়েছে। যানজট নিরসনে দায়িত্বশীল সকলকে ডেকে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।