
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। তারপর শুধুই এগিয়ে গেছেন। সমানতালে অভিনয় করে গেছেন একের পর এক ছবিতে। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার অভিনীত বেশিরভাগ সিনেমাই ছিল হিট।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে...
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা...
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের ক্ষোভ, উড়ল...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের...