
রফিক মজিদ, শেরপুর: শেরপুরের নকলায় পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ ১৩ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায়।
নিহতরা হলো, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০) এবং একই জেলার ফুলপুর উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের পুত্র আলাল উদ্দিন (৩৫)।
অতদের মধ্যে, শিশু তোবা (১৬) আদনান সাবিদ (৩) ও উম্মে সালমা (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা ময়মনসিংহ জেলার বাসিন্দা।
নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১১ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি দুমরে মুচড়ে যায়।
এতে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন এসে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে এক জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হতাহতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...