
সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় ও মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (বিডি ০৪০৫) আয়োজনে জাগছড়া চা বাগানে প্রকল্পের উপকারভোগীদের নিজস্ব উৎপাদিত পন্যের আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) সকাল ১০ ঘটিকায় কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রকল্পের উপকারভোগী অভিভাবকদের উৎপাদিত বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে আনন্দ মেলায় অভিভাবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। শীতকালীন শাক-সবজি, খাটি দুধ, গৃহপালিত মোরগ, ফলমুল, কলা ইত্যাদি ফসলাদি মেলায় প্রদশর্নী ও বিক্রয় করা হয়।
আনন্দ মেলায় দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাগছড়া (বিডি-০৪০৫) এর প্রকল্প চেয়ারম্যান ফিলা পতমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাব রক্ষক উইলিয়াম পাত্র, ইমপ্লিমেন্টর রিবিকা মহাপাত্র, শিক্ষক মেমোরিয়াল খংলা, ইমপ্লিমেন্টর প্রতিমা ম্রং প্রমুখ।
উক্ত আনন্দ মেলায় উপকারভোগী শিশু শিক্ষার্থীদের পিতা, মাতা স্থানীয় অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...