
মোঃ আবু হানিফ, শেরপুর: নিখোঁজের ৪০ দিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে বাংলাদেশী যুবক এরশাদুল হকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল। এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করে।
একপর্যায়ে সামাজক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে...
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা...
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের ক্ষোভ, উড়ল...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের...