
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের করা লোহার দণ্ডের আঘাতে ভগ্নিপতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত শ্যালককে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখ এর ছেলে।
পুলিশের তথ্যমতে, মীরু শেখ বিয়ের পর থেকে স্ত্রীসহ সপরিবারে শ্বশুরবাড়ি কালিনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে তা নিয়ে উভয়ের মাঝে চলে বাকবিতণ্ডা।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ। এতে মজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর মারা যান। রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুছকে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে...
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা...
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের ক্ষোভ, উড়ল...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের...