
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর জেল ভাঙ্গা কারাগার থেকে পলাতক বিচারাধীন মামলার আসামি সাইফুল ইসলাম লিটন (৪৫)’কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম লিটন শেরপুর জেলার শ্রীবরদীর সাতানি এলাকার হারুন অর রশীদের ছেলে।
১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন পূর্বক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে।
এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রাতে শ্রীবরদীর চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে জেল পলাতক লিটনকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, ধৃত হাজতী লিটনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের বিরুদ্ধে র্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...