
আকাশ সাহা,সালথাঃ বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকালে সালথা সদর বাজারে এ আনন্দ মিছিল বের করে বাবুলের সমর্থক বিএনপির একাংশ। মিছিল শেষে বাইপাস সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদদুর রহমান ফরিদ এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির ছাত্র দলের সাবেক সদস্য মোল্লা জামালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু,জাহাঙ্গীর মোল্লা,সুফি মিয়া, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম রুবেল রানা,যুবদল নেতা শাহীনুর রহমান শাহীন, নাজমুল হোসাইন, শাহীন মিয়া,জহুরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেন, কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম হোসেন, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান, কৃষক দলের সদস্য সচিব ইলিয়াস হোসাইন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত রাব্বি, উপজেলা ছাত্র দলের আহবায়ক কমিটির সদস্য আরাফাত হোসেন প্রমুখ।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও শহীদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।
রোববার (১০ নভেম্বার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দুজনের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...