
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার জায়গার বিরোধ নিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪ জন আহত হয়েছে।
গতকাল রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শুকতারা (২৫) একই এলাকার মৃত সুমন মিয়ার স্ত্রী। তাকে গুরুত্বর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এছাড়াও রিপা (২০), লিটন (৩৫) ও রবিউল (৩৫) নামের আরও ৩ জন আহত হয়েছে।
আহত শুকতারা বলেন, রোববার সকালে বিল্ডিংয়ে কাজ করতে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী জালামিন, শরীফ, আলামিন ও ইমন বাধা দেন৷ পরে প্রতিবাদ করলে তারা সবাই এসে অতর্কিত ভাবে শুকতারার উপর হামলা করে এবং পিটিয়ে গুরুত্বর ভাবে জখম করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রৌশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারির একটি ঘটনা ঘটেছে৷ অভিযোগের প্রেক্ষিতে আইনী সহযোগিতা দেওয়া হবে৷
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...