• জাতীয় শীর্ষ সংবাদ
  • দেশকে এগিয়ে নিতে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই- শেরপুরের পুলিশ সুপার

দেশকে এগিয়ে নিতে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই- শেরপুরের পুলিশ সুপার

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, শুধুমাত্র ছেলেরা শিক্ষিত হলেই দেশ কাঙ্খিত উন্নতি লাভ করবেনা। দেশকে এগিয়ে নিতে হলে মেয়েদের সুশিক্ষা অর্জনের বিকল্প নেই। নারীরা এখন সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।

আমাদের শেরপুর সরকারি মহিলা কলেজের মেয়েদেরও সুন্দর লেখা পড়া করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে এই কলেজের সুনাম বৃদ্ধি করতে হবে। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

আজ ২৩ নভেম্বর দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাওজিয়া আমিন দীনার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, কলেজের উপ-অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমানসহ আরো অনেকে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্টানে কলেজের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য পরিবেশন করে।