
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিত করার দাবিতে আন্দোলন করছেন চালকরা। এরই পরিপ্রেক্ষিতে নিজের দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ডিএমপির হেডকোয়ার্টারে এ বৈঠক শুরু হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে অটোরিকশা চালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে এসেছে। দাবি-দাওয়া নিয়ে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করছেন।
গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশা চালকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী