
‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটের সদস্য হয়েছে বাংলাদেশ। রোববার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে জি২০ সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ নামের একটি জোট শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ জোটে নিজেদের নাম ঘোষণা করেছে।
‘গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পোভার্টি’ নামের জোটে ৪১টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। মূলত, এ জোটে ৫০ কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উন্নত দেশ, বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ ও তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে।
প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস গত ১৫ নভেম্বর জি-২০ সোশ্যাল সামিটে একটি অনুপ্রেরণামূলক একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি তার ‘থ্রি জিরোস’-এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী