খেলাধূলা সকল পাপ কাজ থেকে দুরে রাখে- এড. তপু

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া ভোলন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে সৈয়দটুলা পশ্চিমপাড়া ইকবাল স্মৃতি মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু বলেছেন, খেলাধুলা মানুষের মেধা ও মনোন্নয়নের বিকাশ ঘঠায়।

শারীরিক ভাবে সুস্থ রাখে শুধু তাই নই’ খেলাধূলা সকল পাপ কাজ থেকে মানুষকে দুরে রাখে। তাই আমাদের খেলাধুলা চালু রাখতে হবে। এসময় এড. তপু বলেন, এখানকার মানুষের ভালবাসা পেয়েছি। জনগণের ভালবাসা আমার রাজনীতিতে অনুপ্রেরণা যুগিয়েছে।

এ গ্রামের মানুষের ভালবাসা আমার সর্বদা পথচলার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি মানুষের ভালোবাসা অর্জনসাধ্য করতে রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে আসছি। আপনারা পুর্বে আমাকে যে ভাবে ভালবাসা আদর দিয়েছেন।

ভবিষ্যতেও এমন করে আপনাদের পাশে থাকতে চাই। সমাজসেবক আব্দুস সোবহান মাখন এর সভাপতিত্বে উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুল হক, স্থানীয় সমাজসেবক সিদ্দিক আলী, দেলোয়ার হোসেন, হাবিব মিয়া, জাহাদ আলী, মহব্বত আলী, মজনু মিয়া, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাস্টার, যুবদল নেতা মিজান মিয়া, কৃষক দল নেতা জিন্নত আলী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাস সরাইল উপজেলা শাখার সভাপতি রিপণ ঠাকুর, সদস্য সচিব সৈয়দ জাকিরুল ইসলাম জাসাস নেতা আব্দুল আলী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, সরাইল উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সহসভাপতি আলমগীর মিয়াসহ নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দী দলের মধ্যে সৈয়দটুলা পশ্চিমপাড়া চুমকি একাদশ বিজয়ী হয়। রানার্স আপ হয় সরাইল একাডেমী একাদশ। খেলা শেষে অতিথিবৃন্দগণ পুরস্কার বিতরণ করেন।