
সরকারি কর্মচারীদের চলতি বছরের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা সম্পদের হিসাব জমা দিতে পারবেন।
রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এর আগে, দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি। কীভাবে এটা জমা দিতে হবে তা অনেকেই বুঝতে পারছেন না। এ জন্য সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়...
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা...
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা
নেত্রকোণায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি,...
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস...