পলাশে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খখলা বিষয়ক সভা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ , ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

আল-আমিন মিয়া,নরসিংদীঃ নরসিংদীর পলাশে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃক্সখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে পলাশ থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন,পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশীস দাস, সাধারণ সম্পদক শুভ্রত দত্ত, পলাশ প্রেসক্লাবের সভাপতি আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান ও যুগ্ন সম্পাদক আল-আমিন মিয়াসহ ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ৪২টি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকসহ দফাদার মহল্লাদারবৃন্দ।

সভায় উপজেলার পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তায় পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করবে বলেও জানান ওসি।