
ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারাকান্দা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সিএনজিচালক রউফ মিয়া ও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে সিএনজির যাত্রী রাহাত হোসেন (৩৫)।
তারাকান্দা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তালদিঘী আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার সামনে থাকা সিএনজিটিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে ঘটনাস্থলে রউফ মিয়া মারা যান।
অন্যদিকে গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহাত। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী তানজিলা ও তাসলিমা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা