
মাদারীপুরে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু। তিনি জানান, ১৩ আগস্ট তারেক রহমানকে খালাস দেওয়া হয়। তবে, বিষয়টি আজ দুপুরে গণমাধ্যমে প্রকাশ করা হয়।
জামিনুর রহমান মিঠু বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আকতার ২০১৪ সালের ২২ ডিসেম্বর একটি মানহানির মামলা করেন। পরে মামলার বাদী বাবুল আকতার নিজেই গত ৭ আগস্ট মাদারীপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। পরে মাদারীপুর জেলা আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার আহমেদ চিশতি আদালত শুনানি করলে গত ১৩ আগস্ট সিআর ১১৭৪/১৪, মামলাটি ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ২৪৮ ধারা মতে প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। পরে আসামিকে খালাস দেওয়া হয়। মামলাটি খালাস করেন মাদারীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী