
আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
রোববার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা নিশ্চিত করা আবশ্যক। আদালতে উপস্থিত আসামিদের কেউ যেন আইনগত সহায়তা বঞ্চিত না থাকেন, সে কারণে আসামির পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে সেক্ষেত্রে লিগ্যাল এইডের প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য প্রধান বিচারপতি নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আদালতে উপস্থিত কোনো আসামির পক্ষে নিযুক্ত আইনজীবীরা যেন নির্বিঘ্নে ও বাধাহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী