পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বোববার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।