
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য গত তিনদিনে ৪৪ ট্রাক ত্রাণ ও ২০ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে গতকাল শনিবার ১৯ ট্রাক ত্রাণ সামগ্রী ও ২০ হাজার রিলিফ প্যাকেজ বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন ও নাদিম শুভ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়।
জানা যায়, রিলিফ প্যাকেজগুলো টিএসসি থেকে ছোট-বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেন।
সহ-সমন্বয়ক মো. মহিউদ্দিন বলেন, বড় একটি ট্রাক বা লরিতে ৭০০-৮০০ রিফিল প্যাকেট রাখা যায়। সে হিসেবে গতকাল ১৯ ট্রাক ত্রাণ দুর্গত এলাকায় গেছে বাকি আরও প্রায় ৪০ ট্রাক ত্রাণ নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ কম পৌঁছাচ্ছে সেদিকে ত্রাণ সামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক