
‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩’ নিবর্তনমূলক, অগণতান্ত্রিক এবং মতপ্রকাশের স্বাধীনতার অন্তরায় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও আর্টিকেল নাইনটিন। মূল আইনে অসংগতি রেখে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা প্রণয়ন করা হলে তা অনেকটাই নিষ্ফল হবে বলে মনে করছে সংগঠন দুটি।
বৃহস্পতিবার (১৩ জুন) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে টিআইবি ও আর্টিকেল নাইনটিনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা, ২০২৪: পর্যালোচনা ও সুপারিশ’ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করি সাইবার নিরাপত্তা আইন ২০২৩ নিবর্তনমূলক, অনেকাংশে অগণতান্ত্রিক এবং মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়। মূল আইনে এ ধরনের অসংগতি রেখে অধস্তন আইন প্রণয়নের উদ্দেশ্য অনেকটাই নিষ্ফল হয়ে যাবে। তাই সাইবার নিরাপত্তা বিধিমালা ২০২৪ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সব অংশীজনের উদ্বেগ, মতামত ও পরামর্শ বিবেচনায় নিয়ে এবং অর্থপূর্ণ ও কার্যকর অংশগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ সংশোধন করতে হবে।
মূল প্রবন্ধে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ আমাদের জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির কাঠামো সম্পর্কে যে ধারণা দিচ্ছে তা অত্যন্ত অস্পষ্ট। প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি, এর পরিচালক, জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমের, দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বিক্ষিপ্তভাবে ধারণা দিলেও বৃহত্তর পরিসরে সাইবার নিরাপত্তা এজেন্সির সাংগঠনিক কাঠামো কি হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে ব্যর্থ। সারা বিশ্বে ডিজিটাল ফরেনসিক ল্যাবের অনুসৃত পদ্ধতিতে সে প্রযুক্তিগত ও পদ্ধতিগত অগ্রগতি ও আধুনিকায়ন হয়েছে তা প্রস্তাবিত নীতিমালায় প্রতিফলিত হয়নি।
কম্পিউটার ফরেনসিক, ডিস্ক ফরেনসিক, মোবাইল ডিভাইস ফরেনসিক, ডাটাবেজ ফরেনসিক, ডিজিটাল ইমেজ ফরেনসিক, ডিজিটাল অডিও/ভিডিও ফরেনসিক, নেটওয়ার্ক ফরেনসিক, ফাইল সিস্টেম ফরেনসিক, মেমোরি ফরেনসিক, ই-মেইল ফরেনসিক, ম্যালওয়্যায় ফরেনসিক এসব কিছুর জন্য একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সব সমস্যার এক সাধারণ নীতির অনুসরণ ডিজিটাল ফরেনসিক ল্যাবের উদ্দেশ্য ও কার্যকারিতা ব্যাহত করবে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) শেখ মনজুর-ই-আলমসহ প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক কাজী মাফুজুল।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী