
পবিত্র ঈদুল আজহার পর মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি অফিসের সঙ্গে মিলিয়ে নতুন সূচিতে চলবে মেট্রোরেল।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, ‘ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পিক ও অফপিক আওয়ারে তারতম্য আনা হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা সুবিধা পাবেন।’
তিনি বলেন, ‘১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।’
তিনি আরও বলেন, ‘মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। এ ছাড়া অন্যান্য আরোপিত নিষেধাজ্ঞা অপরিবর্তিত থাকবে।’
এর আগে সূচি পরিবর্তন করে ২০ জানুয়ারি থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। ওই সময়সূচি অনুযায়ী, উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলের সুবিধা ভোগ করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী