
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
আজ রবিবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,তরুণ প্রজন্মকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করে সক্ষমতার পরিচয় দিয়েছে। মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। রূপপুরে নির্মান করা হচ্ছে পারমানবিক বিদ্যুতকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের কারণে গ্রামেগঞ্জে উন্নয়ন পৌঁছে গেছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করে ভিশন-২০৪১ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকল অর্জনের মূলে রয়েছে আওয়ামী লীগের অবদান । এসময় তিনি সকলকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সহযোগিতা করার আহবান জানান।
এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক,
নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ মালেক,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল উপস্থিত ছিলেন।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাফল্য ও লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ও প্লাটিনাম জুবলি উপলক্ষে কেক কাটা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী