
মৌলভীবাজার জেলার জুড়ীতে আরমান (২২) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে।
গতকাল শনিবার (২২ জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের তৈমুছ আলীর ছেলে রফিক মিয়া (৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃত আরমানের বাড়ীতে চলছে শোকের মাতম।
হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। এছাড়া নিহত আরমানের মৃত দেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে শনিবার (২২জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামের রফিক মিয়ার উপর হামলা করে তানভীর। হামলার পর সে নিহত আরমানকে ঘর থেকে ডেকে এনে বুকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রফিক মিয়াকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৬) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)। আটক করে পুলিশ।
নিহত আরমানের মা বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই।আর কিছু বলার নাই আমার।’
জুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। আরমানের গলার নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জুড়ী থানার অফিসার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ‘খুনের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...