
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরাইলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরাইলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহকভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।
৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। তার শূন্য আসনে ইসরাইয়েল কাকে নিয়োগ দেবে, তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে।
হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী, আইসিজের বিচারক প্যানেলে সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে।
বারাক ছিলেন ইসরাইলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান।
এদিকে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, আদালত যত দিন পর্যন্ত ‘বাস্তবভিত্তিক’ থাকবে, তত দিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান, এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরাইলি বাহিনীর যুদ্ধ লক্ষ্য হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি।
সূত্র: আলজাজিরা, জেরুসালেম পোস্ট
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...