
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায়ও সবার থেকে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে দলের জুনিয়র সদস্যদেরীকজন শরিফুল ইসলাম। সিনিয়র দলের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলছেন। মাহমুদউল্লাহর সঙ্গে শরিফুলের বয়সের পার্থক্য এক যুগেরও বেশি সময়ের। তবে জাতীয় দলে সতীর্থ হিসেবে দুজনের বুঝা-পড়াটা দারুণ।
আজ মঙ্গলবার বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় শরিফুল কথা বলেছেন বিশ্বকাপ খেলার অনুভূতি, দলের বাকিদের সাথে নিজের বুঝা-পড়া নিয়ে। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।
মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙ্গা করে রাখে।’
‘ডিপিএল, ন্যাশনাল টিমে তাসকিন ভাইয়ের সাথে খেলছি। মুস্তাফিজ ভাইয়ের সাথেও খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলব। এখন তাদের সাথে খেলতেছি, এর থেকে বড় পাওয়া হয় না।’-আরো যোগ করেন তিনি।
বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শরিফুল বলেন, ‘প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে লাস্ট বিশ্বকাপ থেকে ভালো করা। সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা আছে আমার দলেরও ইচ্ছা আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব।’
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে জরিমানা
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে...
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন