
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি চাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। মঙ্গলবার (৪ জুন) উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া কৃষকরা হলেন- উপজেলার মিরাশী ইউনিয়নে ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসু দেবনাথ (৪০)।
মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার জানান, সালাম ও প্রসু দেবনাথ পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরের একটি জমি পাওয়ার টিলারের সাহায্য চাষ করছিলেন। এ সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘বজ্রপাতে দুই জন মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়ায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে জরিমানা
নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,চার হোটেলকে...
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন